স্বামী-স্ত্রীর রহস্যমৃত্যু - The News Lion

স্বামী-স্ত্রীর রহস্যমৃত্যু



দি নিউজ লায়নঃ    এক সরকারি কর্মী ও তার স্ত্রী'র রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজোল থানার সরকার পাড়া এলাকায়। কোন সন্তান না হওয়ার কারণেই ওই দম্পতি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তারপরে ওই দুইজন আত্মঘাতী হয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ। সোমবার সকালে মৃত ওই দম্পতির দেহ শোবার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে গাজোল থানার পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম সুব্রত মুখার্জি (৩৯) এবং রুম্পা মুখার্জি (৩০) । সুব্রতবাবু পেশায় পিএইচই দপ্তরে সরকারি কর্মী পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী রুম্পা দেবী গৃহবধূ। দীর্ঘদিন আগে তাঁদের বিয়ে হলেও কোন সন্তান ছিল না। এনিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক ভাবে ভুগছিলেন ওই দম্পতি।


পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বাড়ির লোকেদের অলক্ষ্যে শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রুম্পাদেবী। সেই সময় বাড়ির বাইরে ছিলেন সুব্রত বাবু। স্ত্রীর আত্মহত্যার কথার বিষয়টি জানতে পেরে তিনি বাড়িতে এসে  কীটনাশক খেয়ে  আত্মঘাতী হন। গুরুতর অসুস্থ অবস্থায় সুব্রতবাবুকে তার পরিবারের লোকেরা চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর করে মালদা শহরের একটি নার্সিংহোমে। 



চিকিৎসা চলাকালীন সোমবার ভোরে মৃত্যু হয় সুব্রতবাবুর। এই ঘটনায় গাজোলের সরকার পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। গাজোল থানার পুলিশ জানিয়েছে, শুধু কি সন্তান না হওয়ার জন্যই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। তবে এই ঘটনার পিছনে অন্য কোন রহস্য জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.